Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শুধু আমরা কেন, গোটা দেশবাসী সমঝোতা চায়: ইসি

admin • 18 Oct 2023, 05:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শুধু আমরা কেন, গোটা দেশবাসী সমঝোতা চায়: ইসি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বুধবার নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

ভোটের পরিবেশ ও বড় দুটি দলের সমাবেশ প্রসঙ্গে আনিছুর বলেন, শুধু আমরা কেন, পুরো দেশবাসী সমঝোতা চায়। দেশের মানুষ আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরাও আশা করি, একটা রাজনৈতিক সমঝোতা হবে, যা দেশ ও জাতির জন্য ভালো হবে। তবে আমরা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো কিছুতেই ঘাটতি নেই।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন কমিশনও ভোট অনুষ্ঠানে নিঃশঙ্কচিত্তে এগিয়ে যেতে পারবে বলে জানান তিনি।

রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে ভোটের পরিবেশ ঠিক হয় কিনা- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক পরিস্থিতি কী হবে না হবে আমরা কিছুই বলতে পারছি না।

আশা করি, একটি ভালো পরিস্থিতি হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ আমাদের একার কিছু করার থাকবে না। ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে পরিস্থিতি একরকম হবে, না হলে অন্যরকম হবে। রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।

ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, পরিস্থিতি কখন কী হবে তো বলতে পারছি না। পরিস্থিতি ভালো থাকলেই ভালো। আমরা চাই দেশ ও জাতির কথা চিন্তা করে দলগুলো একটা সমঝোতার প্রক্রিয়ায় যাক। আমরা পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, ভোটের ভালো পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও আছে। কারণ ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোই থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।