Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শুক্রবার নয়,শনিবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin • 06 Jun 2024, 09:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শুক্রবার নয়,শনিবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবারের বদলে পরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

এর আগে বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ- এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। আগামী রোববার যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কীর্তি গড়বেন।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা শেষে দেখা যায় ,এবারের নির্বাচনে মোদির বিজেপি ২৪০টি আসনে জয় পেয়েছে। যেখানে ২০১৯ সালে তারা একাই ৩০৩টি আসন পেয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।