পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর ৬০ বছর বয়সী এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলায়। গতকাল শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ফরিদপুর থানাধীন একটি গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর শের মোহাম্মাদ নামের এক ব্যক্তি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় শের মোহাম্মদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, তাদের ৫ বছরের শিশু বাড়ির বাইরে খেলছিল। কিন্তু অনেকক্ষণ বাড়ির বাইরে থাকায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা শের মোহাম্মদের বাড়িতে খুঁজতে যান। পরে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এদিকে ওই শিশুর পরিবারকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান ৬০ বছর বয়সী শের মোহাম্মদ।
পুলিশের ধারণা, অনুশোচনা বা পুলিশের ভয়েই ওই বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ওই বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র:এনডিটিভি





