Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির

admin • 18 Apr 2026, 04:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

 

এ সময় তিনি ভর্তি থাকা হাম আক্রান্ত রোগীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চলমান চিকিৎসা কার্যক্রম নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।

 

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।

 

হাসপাতাল পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্পে যান।

সেখানে তিনি জ্বালানি নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।