Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা,মহাসচিব রেজা করিম

admin • 22 Dec 2024, 04:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা,মহাসচিব রেজা করিম

শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান প্রতিষ্ঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

নির্বাচিতরা হলেন– সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা; কোষাধ্যক্ষ ওবায়দুল কবরি খান; সহ-সভাপতি ডা. ম্যান্ডি করিম, সেখ মোয়াজ্জেম হোসেন ও সাকিনা খান; মহাসচিব রেজা করিম, যুগ্ম মহাসচিব জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডা. এ কে এম সামছুজ্জামান, সাংগঠনিক সচিব মো. সামসুজ্জামান, সাংস্কৃতিক ও প্রচার সচিব ডা. সুমন চৌধুরী, নির্বাহী সদস্য ডা. এম এ জলিল, অধ্যাপক ড. শাহ্ মাহফুজুর রহমান, অধ্যাপক ডা. এহসান কাদির। উল্লেখ্য সহ-সভাপতি ডা. ম্যান্ডি করিম ও রেজা করিম প্রয়াত অধ্যাপক ডা. এম আর খানের একমাত্র কন্যা ও জামাতা।

 

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশসহ এর সকল অঙ্গসংগঠন নব নির্বাচিত পরিষদের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।