Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

admin • 28 Jan 2026, 03:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনে প্রকাশনা উৎসবের স্টল স্থাপন করা হয়। স্টলে ছাত্রশিবিরের প্রকাশিত বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার এবং জুলাই আন্দোলনভিত্তিক ম্যাগাজিন প্রদর্শন ও বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজকরা গণভোটের ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইনও পরিচালনা করেন।

 

উদ্বোধনী বক্তব্যে শাখা সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “জাহেলিয়াতের নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে ছাত্রশিবিরের ঐতিহ্যের আলোকে প্রতিবছরের মতো এবারও বার্ষিক প্রকাশনা প্রকাশ করা হয়েছে। তরুণ ছাত্রসমাজের কাছে হেরার আলো পৌঁছে দেওয়া এবং শিক্ষাঙ্গণকে জুলাইয়ের স্পিরিটের আলোকে সাজানোই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়; এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান।

 

এই সংগঠন সাধারণ  শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।এছাড়াও আমরা গণ ভোটের হ্যাঁ ক্যাম্পেইনও করতেছি।

 

প্রকাশনা উৎসবে আসা জাকসুর এজিএস(নারী) আয়েশা সিদ্দিকী মেঘলা বলেন,  ছাত্রশিবিরের শিক্ষা, বুদ্ধিভিত্তিক ও ক্যারিয়ারমূলক কার্যক্রম আয়োজন করছে, তা সত্যি প্রশংসার দাবিদার। বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করা।

 

প্রকাশনা দেখতে আসা জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, “বিগত ফ্যাসিস্ট আমালে ছাত্র রাজনীতি বলতে শুধুু পেশি শক্তির রাজনীতিই দেখেছি। কোনো গঠনমুলক ও ছাত্রকল্যানমূলক রাজনীতি দেখতে পাইনি। আমরা চাই ছাত্রদল, ছাত্রশক্তিসহ অন্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের মেধাবিকাশে শিক্ষাঙ্গনে ভিন্নধর্মী কাজ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।