Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

admin • 18 Jun 2026, 08:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন। এ সময় নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে পুরাতন দানবাক্স সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করা হয়।   এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্ব জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, মাজার কর্তৃপক্ষকে জানিয়েই পুরাতন দানবাক্স সিলগালা ও নতুন দানবক্স স্থাপন করা হয়েছে। মূলত দানের টাকার স্বচ্ছতার জন্য এ উদ্যোগ। তবে মাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসন মাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।