Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাহ আমানতে ফ্লাইট চলাচল বন্ধ

admin • 26 May 2024, 12:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শাহ আমানতে ফ্লাইট চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রিমালের কারণে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রাথমিকভাবে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হবে। ফলে এই সময় ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।   এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।