Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‌‌‘শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে হামলা চালিয়েছে জামায়াত-বিএনপি

admin • 28 Oct 2023, 04:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‌‌‘শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে হামলা চালিয়েছে জামায়াত-বিএনপি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপি-জামায়াত শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে।

   

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। পাশাপাশি পুলিশ হাসপাতাল এবং রাষ্ট্রীয় অনেক ভবনে হামলা চালিয়েছে তারা। পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্যই পাল্টা অ্যাকশনে গিয়েছে।

 

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে পল্টনের নাইটেঙ্গেল মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও বিএনপির হরতাল কর্মসূচির বিষয়ে জানি না। যদি তারা এ ধরনের কর্মসূচি দিয়ে থাকে এবং হরতালের নামে যদি কেউ নৈরাজ্য করে থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।