Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

শাকিবের ‘রাজকুমার’দেখে হলের ভিতর ভক্ত অজ্ঞান !

admin • 17 Apr 2024, 12:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শাকিবের ‘রাজকুমার’দেখে হলের ভিতর ভক্ত অজ্ঞান !

এবারের ঈদে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’ মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল। এই সিনেমা দেখে অনেকেই কাঁদতে কাঁদতে হল থেকে বের হচ্ছেন। এই সিনেমা দেখে কান্নার বিষয়টি বেশ আলোচনায় এসেছে।

 

তবে এবার দেখা গেল এক নতুন দৃশ্য। ছবিটি দেখে এক ভক্ত সিনেমা হলের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সিনেমায় শাকিব খানের একটি সংবেদনশীল দৃশ্য মেনে নিতে পারেননি ওই ভক্ত। ফলে জ্ঞান হারান।

 

একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐ ভিডিওতে দেখা যায় একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন। ভিডিওতে আরো দেখা যায় সিনেমা হলের পর্দা, সেই পর্দায় ‘রাজকুমার’ ছবিটির শেষাংশ। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমার শেষ এক ঘণ্টা শুধু ওই ব্যক্তি কেঁদেই গেছেন। শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি, তাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন তিনি।

 

ভিডিওতে আরো দেখা যায়, পানি এনে ওই ব্যক্তির চোখে মুখে ছেটানো হয়। পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করে। ইতোমধ্যেই আরশাদ আদানান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সুপার হিট হয়েছে। ১০০ ওপর হল নিয়ে দাপট দেখাচ্ছে রাজার মতোই।

 

প্রযোজক সূত্রে জানা গেছে দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। জানা যায়, দেশের ২১২টি সিনেমা হলের মধ্যে এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়ে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

 

এদিকে, দেশে ঈদ উদযাপন শেষে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ‘তুফান’ সিনেমার শুটিং করতে ভারতে গেছেন শাকিব। আজ ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমার শুটিং চলবে টানা একমাস। ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে টালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে যিশু সেনগুপ্তের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।