Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

শাকিব নয়, অন্য কারও সঙ্গে রোমান্স করতে চান অপু বিশ্বাস

admin • 16 Aug 2022, 01:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শাকিব নয়, অন্য কারও সঙ্গে রোমান্স করতে চান অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন। তবে এবারই প্রথমবারের মতো কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘ আজকের শর্টকাট’।   কলকাতার সিনেমায় ঢালিউড কুইনের অভিষেকের বিষয়ে কথা হয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের। সেই সময়ই রোমান্সের বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।     ঢালি তারকা জানিয়েছেন, পরমদা, গৌরবদার সঙ্গে কাজ করে আমি অনেক খুশি। আমি তো বাণিজ্যিক সিনেমার নায়িকা। এ কারণে অভিনয়ের মাত্রা একটু চড়া। তবে এই ধরনের সিনেমায় কেমন অভিনয় করতে হয়, আমাকে তা শিখিয়েছে গৌরবদা।   ওপার বাংলার সিনেমায় ঢালিউড তারকাদের এবারই প্রথম কাজ করা নয়। কিন্তু অপু বিশ্বাসের কেন এতটা সময় লাগলো,   এ প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আমি এই কয়েক দিনে মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষ করে ছেলে হওয়ার পর। তার আগে বাংলাদেশেই অনেক সিনেমা হাতে থাকায় সেভাবে অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারিনি।   এছাড়া ওপার বাংলার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান প্রশ্নের জবাবে মজার ছলে এই অভিনেত্রী বলেন, শাকিব খানও তো এখন কলকাতার হিরো। আর আপাতত কলকাতার দর্শকের সঙ্গে যেন রোমান্স জমে উঠে বলেও জানান এই নায়িকা। জানা গেছে সিনেমার প্রচারের জন্য বুধবার কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস।   সুত্র: আনন্দবাজার পত্রিকা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।