Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শনিবার থেকে ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

admin • 15 Feb 2024, 04:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শনিবার থেকে ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন ছিদ্দিক।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে দৈনিক ২ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করছে। ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিটে নিয়ে আসা হবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। অফ পিকে আগের মত ১২ মিনিট পর পর এবং পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন চলবে। এছাড়া পিক আওয়ারে ১০টি এবং অফ পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে।

 

তিনি বলেন, ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেয়ায় বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। তবে এ সমস্যার কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়নি, যাত্রা বিলম্ব হয়েছিল।

 

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।