Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লোহা ভেবে বাড়িতে নিয়ে আসেন গ্রেনেড

admin • 04 Mar 2026, 03:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:

নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলাপ দিগাকান্দি এলাকা গ্রেনেডটি উদ্ধার করা হয়। বুধবার (৪ মার্চ) দুপুরে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিস্ফোরকটি নিরাপদে নিষ্ক্রিয় (ডিসপোজাল) করার জন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। কারা এসে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

স্থানীয়রা জানান, এলাকার একটি বিলে মাছ ধরতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান এক নারী। তিনি সেটিকে লোহা ভেবে বাড়িতে নিয়ে আসেন। প্রতিবেশীরা বস্তুটি দেখে সন্দেহ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিশ্চিত হয় এটি একটি গ্রেনেড। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়। পরে র‍্যাব ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। সারারাত বস্তুটি পুলিশের কড়া পাহারায় রাখা হয়।

মনোহরদী থানার এসআই শাহিনুল ইসলাম জানান জানান, বোম ডিসপোজাল ইউনিট এখনও আসেনি। গ্রেনেডটি থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেনেডটি কীভাবে বিলে এলো, পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।