Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে প্রাণ গেল নারীর

admin • 23 Mar 2026, 02:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে প্রাণ গেল নারীর

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় কোনাপাড়ার মমিনবাগ এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা কায়সার বকুল (৫৫)। তিনি ওই বাড়ির চারতলার বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে হালিমা কায়সার চারতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। এ সময় অসাবধানতাবশত লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. বাপ্পি বলেন, ‘আমরা চারতলায় থাকি। মা নিচে নামার সময় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গাটি খেয়াল করতে পারেননি। সেখান দিয়েই নিচে পড়ে যান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, স্বজনেরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ডেমরা থানায় জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।