Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লাশের স্তূপের সন্দেহভাজন ‘কারিগর’ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আটক

admin • 02 Sep 2024, 11:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লাশের স্তূপের সন্দেহভাজন ‘কারিগর’ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আটক

ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনার সন্দেহভাজন ‘কারিগর’ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দরে আটক করেছে ডিবি পুলিশ।

   

গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে, সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে ডিবি পুলিশ আটক করেছে। আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ছিলেন।

 

প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়। পরে তথ্যযাচাইয়ে দেখা যায়, এটি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ঘটনা।

 

এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।