Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লাশ গুম করতে শিল্পপতির মরদেহ সাত টুকরো করেন প্রেমিকা

admin • 14 Nov 2024, 08:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লাশ গুম করতে শিল্পপতির মরদেহ সাত টুকরো করেন প্রেমিকা

নারায়ণগঞ্জের শিল্পপতি জসিম উদ্দিন মাসুম (৫৯) প্রেমিকার হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রেমিকা রুমা আক্তার তাঁর রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় শিল্পপতি মাসুমকে দুধের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর হত্যা করেন। পরে মরদেহ গুম করতে সাত টুকরো করা হয়। এরপরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল লেকের পাড় ও আশপাশের এলাকায় পলিথিন ব্যাগে মুড়িয়ে মরদেহের টুকরোগুলো ফেলা হয়।

 

পুলিশ জানায়, শিল্পপতি মাসুম হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হেক্সো ব্লেড ও নিহতের পরনের পোশাক উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে অভিযুক্ত রুমাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জানা গেছে, অভিযুক্ত রুমা ময়মনসিংহের গৌরিপুর থানার তাতরাকান্দা এলাকার নজর আলীর মেয়ে।

 

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টর থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করা মাসুমের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধারের খবর পেয়ে তা শনাক্ত করেন।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর বিকেলে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গুলশান যান মাসুম। এরপর গাড়িচালককে ছেড়ে দেন। চালককে জানিয়েছিলেন, অন্য গাড়িতে নারায়ণগঞ্জের কারখানায় যাবেন। তবে রাতে বাসায় না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় পরদিন গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বড় ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।