Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লালন শাহের আখড়ায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

admin • 14 Oct 2025, 12:30 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লালন শাহের আখড়ায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

‘যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণও হারাম’ স্লোগানে কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাদ আছর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ ধংসের নীরব ঘাতক হচ্ছে মাদক। যা পরিবারে অশান্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

অথচ এই নিরব ঘাতক মাদক প্রকাশ্যে সেবন ও বিক্রি হয় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে। ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসে তাই মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

 

মানববন্ধনে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- আল-খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবদুল লতিফ খানসহ অন্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।