Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত

admin • 15 Jan 2025, 09:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত

রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনঃবিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

 

একই সঙ্গে আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির অন্য একটি সূত্রে জানা গেছে।

 

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। তারপর থেকেই এ নিয়ে সমালোচনা শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।