চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলের পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ড হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করেছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।





