Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রিটে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ’ চাননি হাসনাত-সারজিস

admin • 28 Oct 2024, 05:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রিটে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ’ চাননি হাসনাত-সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের হাইকোর্টে করা রিটে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো কথা বলা হয়নি। সোমবার সারজিস আলমের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘২টি রিট করেছি ৷

১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট।

২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সব অ্যাক্টিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট।

দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।’

এর আগে, সকালে এ রিট করেন হাসনাত ও সারজিস। রিটে আওয়ামী লীগ যেন কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

উল্লেখ্য, আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।