Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান বিষয়ে তাড়াহুড়া নয় :তারেক রহমান

admin • 29 Oct 2024, 11:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান বিষয়ে তাড়াহুড়া নয় :তারেক রহমান

সংবিধানের কোন বিষয়ে তাড়াহুড়া না করার পরামর্শ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভবিষ্যতের যে কোন উদ্ভুত পরিস্থিতি আগে থেকেই বিবেচনায় নেয়ার কথা বলেন তিনি। যে কোন মূল্যে ঐক্য ধরে রাখার আহবানও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের শারদীয় দূর্গোৎসব উত্তর শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি হয়, রাজধানীর লেডিসক্লাবে।

 

উৎসবমুখর পরিবেশে বিএনপি নেতারা জানান, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ভূমি। কোন ধরনের উস্কানিতে পা না দিতে সবার প্রতি আহবান জানান, বিএনপি নেতারা।

 

সংবিধানের কোন বিষয়ে তাড়াহুড়া না করার বিষয়ে পরামর্শ দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যতের যে কোন উদ্ভুত পরিস্থিতি আগে থেকেই বিবেচনায় নেয়ার কথা বলেন তিনি।

 

আন্দোলন সংগ্রামের মতো দেশ পূর্নগঠন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য যে কোন মূল্যে ঐক্য ধরে রাখার কথাও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে এতোদিন বিশৃঙ্খলা তৈরি করলেও, আওয়ামী লীগ সরকারের পতনের পর সবাই এখন সমানভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছে বলেও জানান, বিএনপি নেতারা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।