Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দিলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

admin • 14 Mar 2023, 07:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দিলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে অন্যান্য আদায় খাতে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় মঙ্গলবার (১৪ মার্চ) এ টাকা চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।

 

জমির উদ্দিন সরকারের আইনজীবী বলেন, প্রথমে জরিমানা খাতে আমাদের টাকা জমা দিতে বলা হলেও পরে তা সংশোধন করে অন্যান্য আদায় খাত করা হয়েছে। আমরা আজ রাষ্ট্রীয় কোষাগারে অন্যান্য আদায় খাতে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছি।

 

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে গত ৬ মার্চ আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়। এ টাকা জমা দিলে তাকে পাঁচ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও বিচারক আদেশে উল্লেখ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।