Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

admin • 17 Oct 2023, 09:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি।

 

আগামীকাল (বুধবার) সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

 

এর আগে গতকাল (সোমবার) চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।