দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ সদস্য নূরুল ইসলাম সুজন এমপি ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বার্তার মাধ্যমে তিনি নব-নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জন্ম ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহন করেন। ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। পরবর্তীতে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।





