Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চাই: জামায়াত আমির

admin • 13 Oct 2025, 11:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চাই: জামায়াত আমির

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, বরং জনগণের সেবক হতে চান বলে জানালেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দেশে দুর্নীতির তীব্রতা উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতিবাজদের হাত অবশ করে দেয়া হবে।

 

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির।'

 

পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ভুলে, জনগণের পকেট কেটেছে।

 

জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন দাবি করে জামায়াত আমির বলেন, সেবা করার সুযোগ পেলে কোনো নাগরিকের হক নষ্ট হতে দেবে না তার দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।