Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রাশিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ল আগুন, নিহত ২০

admin • 24 Dec 2022, 09:54 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাশিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ল আগুন, নিহত ২০
রাশিয়ার একটি অনিবন্ধিত ভবনে আগুন লাগার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির সাবেরিয়ার কেমেরুভো এলাকায় এ ঘটনা ঘটে। জরুরি সেবা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। অগ্নি নিরাপত্তা সংস্থার বরাতে তাস আরো জানায়, ভবনের দ্বিতীয়তলা আগুনে ভস্মিভূত হয়ে গেছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কম তাপমাত্রার অর্থ্যাৎ শীতের মধ্যে ধ্বংসস্তুপে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সর্বশেষ তথ্যানুযায়ী ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রাশিয়াজুড়ে নিবন্ধন ছাড়াই অনেক বাড়ি পরিচালনা করা হচ্ছে। এসব বাড়ির নিরাপত্তার ব্যাপারে পরিদর্শন করতে পারছে না সরকার। তাদের ব্যক্তিগত বাড়ি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সূত্র- এনডিটিভি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।