Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রামুতে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

admin • 05 Aug 2025, 09:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রামুতে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

কক্সবাজারের রামুতে লোকালয় থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি স্থানীয় বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে।

 

সোমবার (৪ আগস্ট) দুপুরে অজগরটি উদ্ধার ও বিকেলে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা টিএম আলী নেওয়াজ।

 

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়ায় স্থানীয়রা সাপটি দেখে বন বিভাগকে খবর দেয়। এসময় সাপটি একটি ছাগল মেরে ফেলে তা খাওয়ার চেষ্টা করছিল।

 

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা টিএম আলী নেওয়াজ জানান, খবর পেয়ে লোকালয় থেকে সাপটি উদ্ধার করার পর রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।