Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

'রামসাগর এক্সপ্রেস' ট্রেনের শুভ উদ্বোধন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 29 Aug 2023, 03:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
'রামসাগর এক্সপ্রেস' ট্রেনের শুভ উদ্বোধন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো রামসাগর এক্সপ্রেস ট্রেন। গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশন থেকে ট্রেনটি চলবে দিনাজপুর রেলস্টেশন পর্যন্ত।

২৯ আগস্ট মঙ্গলবার সকালে গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে বোনার পাড়া থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রুটে চলাচলের জন্য আনুষ্টানিক ভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, এমপি

এর আগে,মন্ত্রী বাঁশিতে ফু দিয়ে এবং সবুজ ফ্লাগ উড়িয়ে রামসাগর এক্সপ্রেস ট্রেনর চলাচলের শুভ সুচনা করেন। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।  রেলমন্ত্রী'র ঐকান্তিক ইচ্ছায় এই ট্রেন সার্ভিস টি পুনরায় চালু হলো এবং এটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল সম্প্রসারিত হলো। আগে এটি বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। ট্রেনটি বন্ধ হ্ওয়ায় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ছিল।  উত্তরাঞ্চলের মানুষের ট্রেনটি চলাচলের দাবী ছিল। মানুষের চাহিদার কথা বিবেচনায় নিয়ে এবং এই এলাকার সাধারণ মানুষের সুবিধার জন্য , যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে,স্বল্প পয়সায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য, ব্যবসা-বানিজ্যের প্রসারের জন্য ,শিক্ষার্থী ও চিকিৎসা সেবা গ্রহন কারীদের সহজ যোগাযোগ মাধ্যমের জন্য, স্বল্প সময়ে রংপুর বিভাগীয় শহরে যাতায়াত সহজতর করতে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো.নুরুল ইসলাম সুজন এমপি মহোদয় আজ রামসাগর এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন।   ট্রেনটি চালুর খবরে উত্তরাঞ্চলের মানুষের মাঝে আনন্দের বন্যা বাইছে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোর ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসাসেবা প্রত্যাশীদের যেন আনন্দের সীমা নেই। কারণ ট্রেনটি চালু হওয়ার ফলে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।   রামসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৫টা ২০ মিনিটে বোনারপাড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ৮টি স্টেশনে যাত্রাবিরতির করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় স্টেশনে পৌঁছবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার বিকাল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনেথেকে ছেড়ে দিয়ে রাত ১টা ৩০ মিনিটে বোনারপাড়া স্টেশনে এসে পৌঁছবে এ ট্রেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।