Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রামপুরায় মোটরসাইকেলে আগুন

admin • 28 Aug 2023, 09:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রামপুরায় মোটরসাইকেলে আগুন

রাজধানীর রামপুরায় ওয়াপদা রোডে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত ৮টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র দুটি ইউনিট পাঠানো হয়। এরইমধ্যে আগুন নিভে গেছে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লাইনের লিকেজ থেকে মোটরসাইকেলে আগুনের সূত্রপাত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।