Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি

admin • 22 Apr 2023, 01:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি

রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

শনিবার (২২ এপ্রিল) সকাল আটটায় অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন তিনি। দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে বলা হয়, নামাজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ছাড়াও মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।

 

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।