Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রাজার কাছে পদত্যাগ পত্র জমা দিলেন ঋষি সুনাক

admin • 05 Jul 2024, 06:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজার কাছে পদত্যাগ পত্র জমা দিলেন ঋষি সুনাক

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বাকিংহাম প্যালেসের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, সুনাকের পদত্যাগ পত্র রাজা গ্রহণ করেছেন।

 

একটি বিবৃতিতে প্যালেস জানিয়েছে, শুক্রবার সকালে ঋষি সুনাক প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা প্রথম লর্ড গ্রহণ করছেন।

 

বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, ভবন ছেড়ে চলে বেরিয়ে ঋষি সুনাকের গাড়ি সামনের গেট ছেড়ে দ্রুত গতিতে চলে গেছে। এর আগে পদত্যাগপত্র জমা দেন ঋষি সুনাক। এটিই তার অফিসে থাকাকালীন শেষ কার্যক্রম ছিল।

 

তিনি বলেন, আমি প্রথমেই বলতে চাই, আমি সরি। আমি আমার সবটুকু দিয়ে কাজ করেছি, কিন্তু আপনারা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, যুক্তরাজ্যের সরকার অবশ্যই পরিবর্তন হওয়া জরুরি। আমি আপনাদের রাগ ও বিরক্তি শুনেছি এবং আমি আজকের পরাজয়ের জন্য দায় নিজের কাঁধে তুলে নিচ্ছি।

 

এসময় নিজ দলের সব প্রার্থী ও সমর্থকদের কাছেও দুঃখপ্রকাশ করেন এই নেতা।

 

২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির পার্লামেন্টের ৬৫০টি আসনে স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশি সময় দুপুর ১২টা) শুরু হয় ভোটগ্রহণ, যা চলে টানা রাত ১০টা (বাংলাদেশি সময় রাত ৩টা) পর্যন্ত।

 

নির্বাচনের মোট ৬৪৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন। এছাড়া নির্বাচনে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। আর ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে লিবারেল ডেমোক্র্যাটসরা। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি নয়টি এবং এসএফ সাতটি আসনে জয়লাভ করেছে। আর অন্যান্যরা পেয়ছেন ২৮টি আসন।

সূত্র:বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।