Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ

admin • 02 Nov 2024, 10:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ ক‌রে‌ছে সাধারণ জনতা। শ‌নিবার রাত পৌ‌নে ৮টার দি‌কে রাজবাড়ী স্টেশ‌নে ট্রেন‌টি আট‌কে রে‌খে এ বি‌ক্ষোভ করা হয়। পরে এক ঘণ্টা আট‌কে রাখার পর ট্রেন‌টি ছে‌ড়ে দেয় বি‌ক্ষোভকারীরা।

এসময় ফ‌রিদপু‌রের ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ভাঙ্গাগা‌মী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আট‌কে রে‌খে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। 

বিক্ষোভকারীরা জানান, খুলনা থে‌কে ছে‌ড়ে আসা সুন্দরবন এক্স‌প্রেস ও বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগা‌মী বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেন দুটি আগামী ১৫ তা‌রিখ থে‌কে অন‌্য রু‌টে চলাচল কর‌বে এমন খবর জান‌তে পা‌রে তারা। ট্রেনের রুট প‌রিবর্তন হ‌লে রাজবাড়ীসহ আশপা‌শের ক‌য়েক‌টি জেলার মানুষ রেলসেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল  ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবি তা‌দের। দা‌বি আদায় না হলে আরও ক‌ঠোর আ‌ন্দোল‌নে যা‌বে ব‌লে হুঁশিয়া‌রি দেয় বিক্ষোভকারী। 

রাজবাড়ী রেলও‌য়ে স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত ব‌লেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’

স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত আরও ব‌লেন, ‘ফরিদপু‌রের ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ভাঙ্গাগা‌মী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশ‌নে রাত পৌ‌নে ৮টায় পৌঁছায়। সেসময় বি‌ক্ষোভকারীরা ট্রেন‌টি আট‌কে রে‌খে বি‌ক্ষোভ ক‌রে। প‌রে তা‌দের দা‌বি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানা‌নোর আশ্বা‌সে এক ঘণ্টা পর অব‌রোধ তু‌লে নেয় বিক্ষোভকারীরা।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।