Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর দোকানে মিললো ভূমি অফিসের চোরাই মাল

admin • 01 Jun 2026, 10:54 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর দোকানে মিললো ভূমি অফিসের চোরাই মাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আইয়ুব আলী খাঁনের দোকান থেকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আইয়ুব আলীর শ্যালক মো. হালিমকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মে) সকালে এই চুরির বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, গত ২৬ মে দাপ্তরিক কাজ শেষে অফিসের প্রতিটি রুম ও প্রধান ফটকে তালা দিয়ে বাড়ি যান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলী। রবিবার সকালে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে অফিসে এসে তিনি দরজার তালা ভাঙা ও জানালা কাটা অবস্থায় দেখতে পান।

অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপ ও পানির মোটরসহ ১১টি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় চোরেরা। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত আইয়ুব আলী খানের ভাড়া নেওয়া ভাঙারির দোকানে অভিযান চালায় এবং সেখান থেকে ভূমি অফিসের মোটর ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ইউনিয়নে নিয়মিত চুরির ঘটনা ঘটছে এবং প্রশাসন ও পুলিশের নজরদারি না থাকায় এসব পণ্য অনেকটা নিরাপদেই প্রভাবশালী ভাঙারি ব্যবসায়ীদের দোকানে বিক্রি হচ্ছে। তবে এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. আইয়ুব আলী খাঁন বলেন, স্থানীয় এক ব্যক্তির সাথে আমার শত্রুতা রয়েছে। আমার ধারণা, আমাকে ফাঁসানোর উদ্দেশ্যেই সরকারি অফিসের চোরাই পণ্য পরিকল্পিতভাবে আমার দোকানে রেখে দেওয়া হয়েছে।'

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, ভূমি অফিসে চুরির ঘটনায় সুমন গাঙ্গুলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করবেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, চুরির বিষয়টি তারা অবগত আছেন এবং পুলিশ এ নিয়ে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।