Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

admin • 22 Jun 2026, 09:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছল ৪ দশমিক।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৮ জুন সবশেষ দেশে ভূমিকম্প অনুভূত হয়ে। ওইদিন ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উল্লেখ্য, চলতি জুন মাসে এ নিয়ে চতুর্থবারের মতো কেঁপে উঠল দেশ। এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি।

এছাড়া গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটানে এবং সে সময় দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় ধরে তীব্র কম্পন অনুভূত হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।