Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীর স‌ব বাস চলবে ‘ঢাকা নগর পরিবহন’ নামে,

admin • 11 Nov 2024, 07:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর স‌ব বাস চলবে ‘ঢাকা নগর পরিবহন’ নামে,

আলাদা নামে নয়, এখন থেকে রাজধানীর সব বাস চলবে, ঢাকা নগর পরিবহন নামে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম। রাজধানীর যাত্রীদের আরামদায়ক যাত্রা ও যানজট নিরসনে এ উদ্যোগ বলে জানান তিনি।  

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম এ কথা বলেছেন। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯ তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাসগুলো কীভাবে চলবে সে বিষয়ে নজরুল বলেন, ‘আমরা ছোট (১০-১২ জনের) একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা আগামী ১১ ডিসেম্বর আবার সভা করব।’

 

নজরুল ইসলাম আরও বলেন, ‘আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহণ নামেই অপারেট করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।’ 

 

১১ ডিসেম্বরের সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক নজরুল ইসলাম। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাতকে পুরোপুরি হকারমুক্ত করা গেলে ২৫ শতাংশ যানজট কমবে।

 

রাজধানীবাসীর বড় দুর্ভোগের নাম গণপরিবহন। বেসরকারি খাতের কাছে জিম্মি এ খাতে বিভিন্ন কোম্পানির বাসের মধ্যে চলে প্রতিযোগিতা। ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।