Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর শান্তিনগরে বহুতল ভবনে আগুন

admin • 24 May 2024, 02:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর শান্তিনগরে বহুতল ভবনে আগুন

রাজধানীর শান্তিনগরে একটি ১৬তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের দুটি ইউনিটের চেষ্টায় এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।