Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: ডিএমপি কমিশনার

admin • 27 Nov 2024, 11:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আগের মতো রাজধানীর অলিগলিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে। কিন্তু প্রধান প্রধান সড়কে এসব রিকশা চলাচল করতে পারবে না। 

বুধবার রাজধানীতে ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদল।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার ওপর গত ২৫ নভেম্বর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান করা হয়।

 

ডিএমপি কমিশনার বলেন, ‘এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না, কিন্তু ভেতরের সড়কগুলোতে আগের মতো এসব যান চলবে।’

 

নতুন কোনো অটোরিকশার ব্যাপারে কমিশনার বলেন, ‘নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ এসময় ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।