রাজধানীর নাবিস্কো এলাকায় একটি নির্মানাধীন ভবনে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।





