Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন

admin • 01 Dec 2025, 06:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান, ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

 

আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বিকাল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ছয় মিনিট পর, ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।