Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

admin • 08 Apr 2026, 01:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটে আগুনের সূত্রপাত হয় হাসপাতালের ১৫তলা ভবনের সপ্তম তলায়।

এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে দুটি ইউনিট। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য। তবে আগুনের ঘটনায় হাসপাতালটিতে ভর্তি রোগী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।