Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

admin • 06 Apr 2023, 02:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে এই মার্কেটে পরিদর্শন শেষে এই ঘোষণা দেয়া হয়।

 

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে রাজধানী সুপার মার্কেট, গাউছিয়া, মৌচাক মার্কেটসহ ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোয় জরিপ শুরু করে ফায়ার সার্ভিস, এনএসআই ও ডিজিএফআই।

 

শুরুতেই গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোয় বিএমডিসি কোড অনুযায়ী প্রবেশ বা বের হওয়া এবং অগ্নি নির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা তা আছে কি না খতিয়ে দেখা হয়।মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এ জরিপ পরিচালনা করা হয়।

 

এসময় ফায়ার সার্ভিস উপ সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, আগুনের ঝুঁকিতে রয়েছে গাউছিয়া মার্কেট। সিঁড়িতে দোকান থাকার পাশাপাশি করিডোরগুলোও উন্মুক্ত না। এছাড়াও পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকাসহ রয়েছে বেশ কিছু ত্রুটি।

 

পরে সব ধরনের ত্রুটি দ্রুত সারিয়ে তোলার আশ্বাস দেন দোকান মালিক সমিতি। প্রথম দিন বেলা আড়াইটা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।