Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

admin • 14 Sep 2023, 08:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

জধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের কর্মীরা তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৭টি ইউনিট পৌছে। তারপর আরও ৩টি ইউনিট যায়। একে একে সেখানে পৌঁছেছে ১৭টি ইউনিট।

পাশের একটি মিষ্টির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরেছেন ব্যবসায়ীরা। ভোর রাতে মুঠোফোনে খবর এলো মার্কেটে আগুন লেগেছে। রাতের আঁধার কেটে যাওয়ার আগেই আবার ফিরেছেন মার্কেটে। চেষ্টা চালাচ্ছেন আগুনের মুখ থেকে নিজের সম্পদ রক্ষার।

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে একজন প্রত্যক্ষদর্শী বলেন, '৩টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসে কল দিয়েছি। তারা আসতে দেরি করছে।'

৩ ঘণ্টার আগুনে এরইমধ্যে পুড়ে গেছে মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোষাকের দোকান। আরেক পাশের সবজি ও মাছ-মাংসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চার পাশে যখন আগুন জ্বলছে, তখন সেই আগুনের হাত থেকে নিজের সম্পদ রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাতে দেখা গেছে অনেক ব্যবসায়ীকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।