Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন,বজ্রসহ বৃষ্টি

admin • 11 May 2024, 08:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন,বজ্রসহ বৃষ্টি

সকাল থেকেই রাজধানীর  আকাশ ছিল মেঘাচ্ছন্ন। শনিবার (১১ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাইরে রাতের মতো অন্ধকার। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে। অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি। তুমুল বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে-কর্মে বের হওয়া মানুষ

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে। তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। আজ দেশের ছয় বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা বিভাগও রয়েছে।

 

গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক্‌-মৌসুমি বায়ুর সময়। এ সময়টায় এমন হয়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।