Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

admin • 04 Oct 2023, 05:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে ৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

রাজধানীর ডেমরা থানা এলাকায় পাইটি মৌজার প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৩৩ শতক খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার (৪ অক্টোবর) ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন।

খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।

জানা যায়, কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে মাছ চাষ করে আসছিলেন- এমন খবরে ডেমরা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। এ সময় ডেমরা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও তহসিলদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলায় আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে। সরকারি সব জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।