Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়

admin • 24 Mar 2024, 08:08 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি দেখা যায়। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সোয়া ২টা থেকে শুরু হয় এই ঝড়। চলে প্রায় ৩০ মিনিট।

রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে হালকা বাতাস। এতে শীতল অনুভব করছে রাজধানীবাসী।

শনিবার সন্ধ্যা ৬টায় সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।