Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

admin • 22 Jun 2026, 03:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট। গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এ সমাবেশের ডাক দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে।

 

সোমবার (২২ জুন) জোটের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ হবে।

 

সমাবেশে জামায়াত আমিরসহ জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান হামিদুর রহমান। তিনি জানান, ‎একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে।

 

জুলাই গণ অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ১১ দলীয় জোট ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানান হামিদুর রহমান। তিনি বলেন, সামনে আমাদের বৈঠক আছে। সেখানে কর্মসূচিগুলো চূড়ান্ত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।