Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

admin • 10 Jul 2023, 03:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রোববার ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৭৪ পিস ইয়াবা, ৪৯৬ গ্রাম ৬৯৩ পুরিয়া হেরোইন, ১৬২ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশীয় মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।