Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

admin • 02 Jun 2023, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২ জুন) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ১ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৬০ গ্রাম ১৩ পুরিয়া গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।