Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

admin • 24 Mar 2023, 02:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২,৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম হেরোইন, ৮৪৩ বোতল ফেন্সিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।