Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪০

Mohiuddin Ahmad Tanveer • 19 Mar 2023, 11:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (১৯ মার্চ) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

মাদকবিরোধী ওই অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮ দশমিক ২ গ্রাম (২০০ পুরিয়া) হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ছাড়াও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

 

ডিএমপি জানায়, মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক ২৭ মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।